ন্যাশনাল ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেনীতে মলম পার্টির দুর্ধর্ষ সদস্যসহ ওয়ারেন্টভুক্ত ১৬ আসামী গ্রেফতার

ফেনীতে মলম পার্টির দুর্ধর্ষ সদস্যসহ ওয়ারেন্টভুক্ত ১৬ আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে মলম পার্টির দুর্ধর্ষ ০২ জন আসামী, মাদক ব্যবসায়ী, মাদক কারবারী ও মাদকসেবী, চুরি ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত সর্বমোট ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকাল ৫টা হতে পরদিন ভোররাত পর্যন্ত মাননীয় পুলিশ সুপার, ফেনী জেলার নির্দেশে অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানার নেতৃত্বে থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৯ সেপ্টেম্বর সকাল অনুমান ১১টার সময় ফেনী সদর থানাধীন ফেনী স্টারলাইন বাস কাউন্টার ও তার আশপাশ এলাকা হতে মলম পার্টির দুর্ধর্ষ আসামী লিটন মিয়া প্রকাশ সুমনকে (৩৭) গ্রেফতার করা হয়। তার পিতার নাম সুরুজ মিয়া, মাতা রানু বেগম। তিনি লাকসাম থানার দক্ষিণ এলাইচ, ডোমবাড়ীয়া (চেয়ারম্যান বাড়ী) এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মলম পার্টির এই চক্রের সদস্যরা ফেনী স্টার লাইন বাসে নিয়মিত বিদেশ হতে আগত যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে সর্বস্ব নিয়ে কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যেত। গ্রেফতারকৃত এই আসামীর বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রায় ১৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে ফেনী মডেল থানাধীন পৌরসভাস্থ ফেনী মহিপাল হতে লেমুয়াগামী একটি সিএনজিতে জনসাধারণের নিকট নকল স্বর্ণের বার দেখিয়ে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকা কৌশলে ছিনিয়ে নেওয়ার আরেকটি ঘটনা ঘটে। উক্ত দুটি ঘটনায় ফেনী মডেল থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারী, মাদকসেবী, চুরি ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্যসহ সর্বমোট ১৬ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলে ফেনী জেলার সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে। ▪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20