ন্যাশনাল ডেস্ক
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা

মোঃআমির হোসোন রিয়েল :-গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানহানি করার অভিযোগে প্রতিবাদ ও সংবাদ  সন্মেলন করেন সাবেক বাসন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সরকার বাবুল। এছাড়াও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন এই বিএনপি নেতা ।
শুক্রবার সকালে মহানগরীর কড্ডা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি এলাকায় বিভিন্ন রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন। সম্প্রতি মনিদাস ঋষিপাড়ায় তার ব্যক্তিগত মালিকানাধীন জমিকে রাস্তা দাবি করে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
তিনি বলেন, ওই স্থানে আগে কোনো রাস্তা ছিল না। তাই রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও সঠিক নয়। সেখানে বসবাসকারী একটি পরিবার বিকল্প রাস্তা দিয়ে মূল সড়কে যাতায়াত করতে পারে। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মানহানি করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন,
আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করেছি। আমার ব্যক্তিগত জমিকে রাস্তা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি হয়েছে। এ বিষয়ে আমি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
এলাকাবাসী বলেন,
মনিদাস ঋষিপাড়ার ওই জায়গাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হয়েছে, তা নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জায়গাটি নিয়ে প্রকৃত বিষয়টি যাচাই না করে কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো ঠিক নয়। দীর্ঘদিন ধরে বাবুল সরকার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই বিষয়টি সঠিকভাবে তদন্ত ও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে সেটির সত্যতা যাচাই করা প্রয়োজন। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কারও সম্মানহানি করা হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।
সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20