ন্যাশনাল ডেস্ক
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ, এক মাসেও মিলেনি খোঁজ



মোঃ আমির হোসেন রিয়েল জেলা প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৩বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থীর খোঁজ মিলেনি এক মাসেও। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করার এক মাস পরও ঘটনাস্থলে যায়নি পুলিশ। তবে পুলিশ বলছে, মাদ্রাসা শিক্ষার্থীর খুঁজে পেতে সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাসিম হাসান (১৩) শ্রীপুর উপজেলার ডোয়াইবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দুরে বিন্দুবাড়ি এলাকার মুক্তিনগর দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল সে।

বাবা বিল্লাল হোসেন জানান, গত মাসের ১৩ই আগস্ট বৃহস্পতিবার তার ছেলে তাসিম হাসান মাদ্রাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে তার নানা-নানীকে পেয়ে মাদ্রাসায় যেতে বাধ সাধে। ১৫ই আগস্ট শনিবার সকালে ফজরের নামাজ পড়ে তাসিমকে মাদ্রাসার কাছাকাছি পৌঁছে দেয়া দিয়ে বাড়ি ফিরে আসেন। সকাল ৯টার দিকে খাবার নিয়ে মাদ্রাসায় গিয়ে ছেলেকে না পেয়ে মাদ্রাসার শিক্ষকদের কাছে জানতে চাইলে তার সন্তান সকালে মাদ্রাসায় আসেনি বলে জানান।

দারুল উলুম মুক্তিনগর বিন্দুবাড়ি মাদ্রাসার মোহ্তামিম মুফতি মোহাম্মদ রহমতউল্ল্যাহ্ ইব্রাহিম বলেন, আমাদের মাদ্রাসায় চার বছর যাবৎ পড়ালেখা করছে সে, পড়ালেখাও ভাল। নিখোঁজের পর থেকে ছাত্রের খোঁজ পেতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, তার পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতাও করা হয়েছে। এখন তার অবস্থান নিয়ে শঙ্কায় আছি, সে নিরাপদে আছি কিনা তা নিয়েও শঙ্কায় আছি।

ছেলে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়। সাধারণ ডায়েরীটি তদন্তের দায়িত্ব পান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ। তিনি বলেন, সাধারণ ডায়েরীর পর নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর খোঁজ পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন জায়গাতে খোঁজ নেয়া হচ্ছে। যদি ছেলেটির কাছে কোন থাকতো তাহলে আমাদের জন্য সহজ হতো। এর আগেও সে পালিয়ে সিলেট চলে গিয়েছিল। পরে একমাস পর বাড়িতে আসে। ঘটনাস্থলে তো ছেলেকে পাওয়া যাবে না, তাই আমরা ঘটনাস্থলে না গিয়ে ছেলেকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20