ন্যাশনাল ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেনীতে ডিজিটাল সেবার যুগে প্রবেশ: চালু হলো ‘মাই ফেনী’ অ্যাপ

ফেনীতে ডিজিটাল সেবার যুগে প্রবেশ: চালু হলো ‘মাই ফেনী’ অ্যাপ

ফেনী  প্রতিনিধি

ফেনী শহরের বাসিন্দাদের জন্য নাগরিক সেবা সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্দেশ্যে ফেনী পৌরসভা চালু করেছে ‘মাই ফেনী’ নামের একটি নতুন মোবাইল অ্যাপ। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সহজেই জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর, ২০২৬) ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাপটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মোঃ দিদারুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটি উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবউল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা।

অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ পদ সাহা, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ নজমুদ্দিন আহমদ, সহকারী প্রকৌশলী নাজমুল জিসান এবং প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরাফত উল্যাহ চৌধুরীসহ পৌরসভার নানা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘মাই ফেনী’ অ্যাপ ব্যবহার করে নাগরিকরা এখন ঘরে বসেই তাদের সমস্যা ও অভিযোগের কথা পৌরসভাকে জানাতে পারবেন, ফলে সরাসরি অফিসে গিয়ে অভিযোগ করার প্রয়োজন কমবে। অ্যাপের প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে 
হাতের মুঠোয় নাগরিক সেবা পাওয়ার ব্যবস্থা
সহজে অভিযোগ ও সমস্যা জানানোর সুযোগদ্রুততম সময়ে সেবা প্রাপ্তি নাগরিক সমস্যা সমাধানে প্রযুক্তির কার্যকর প্রয়োগ পৌরসভা ও নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও সহজতর হওয়া পৌরসভা কর্তৃপক্ষের প্রত্যাশা, এই অ্যাপের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে জবাবদিহিতা ও গতি বাড়বে এবং ফেনীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার পথ প্রশস্ত হবে। অ্যাপটির মূল বার্তা নাগরিকের সমস্যা এখন পৌরসভার দায়িত্ব, আর একটি অ্যাপের মাধ্যমেই মিলবে সব সেবা, একসাথে এগিয়ে যাবে ফেনী শহর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20