কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আজ শনিবার সকালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধবা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালক পর্ষদের আয়োজনে প্রধান আর্কষণ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর-১, আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন্নেছা খানম, গাজীপুর জেলা জাসাসের সভাপতি এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর শ্রমিকদলের সভাপতি একে আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।